হোম > রাজধানী

ইতালি ভিসা জটিলতার সমাধান না হলে কঠোর কর্মসূচি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার কারণে ভিসা জটিলতায় ভুগছে ইতালি ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা। আগামী ১৫ দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে প্রবাসীদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করার কথা জানান তারা। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজকরা।

এ সময় লিখিত বক্তব্যে ভিসা প্রত্যাশীদের অন্যতম সমন্বয়ক লোটাস পারভেজ বলেন, ইতালির ওয়ার্ক পারমিট জমা দিয়ে বছরের পর বছর পার হলেও ভিসা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছি আমরা। বেশির ভাগ ক্ষেত্রে সবার দুই বছর হয়ে গেছে পারমিট জমা দেয়ার। তাছাড়া ওয়ার্ক পারমিট জমা দিতে অনেক টাকা আমাদের খরচ হয়েছে। পরিবারের একটু সুখের আশায় কেউ ঋণ করে, কেউ ভিটে বিক্রি করে টাকা জমা দিয়েছি। কিন্তু আজ আমরা হতাশ। আমাদের সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না।

তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে আমাদের লক্ষাধিক ভিসা প্রত্যাশীর দীর্ঘদিন ধরে আটকে থাকা ওয়ার্ক পারমিট দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে প্রবাসীদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করার কথা জানান।

মো. রিয়াদ হোসেন নামের ভুক্তভোগী বলেন, আমরা বেশির ভাগই দুই বছর ধরে ইতালি ভিসা জটিলতায় ভুগছি। এই জটিলতা সমাধানের জন্য আমরা সরকারকে বার বার তাগাদা দিয়েছি। বিগত সময়ে আমরা নানা কর্মসূচির মাধ্যমে সরকারের হস্তক্ষেপ কামনা করছি, যেন সরকার কূটনৈতিকভাবে সমস্যার স্থায়ী সমাধান করে দেয়। সেসব কর্মসূচির ভেতর গত ৯ সেপ্টেম্বর শাহাবুদ্দিন পার্কের কর্মসূচি উল্লেখযোগ্য ছিল। তখন গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী আমাদের আশ্বস্ত করেছেন যে তারা সরকারের সাথে কথা বলে আমাদের সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু সেই আশ্বাস বাস্তবে কোনো ফল পায়নি।

তিনি আরও বলেন, সরকার দ্রুত সময়ে ইতালি ভিসা সংকট নিরসনে জরুরি পদক্ষেপ না নিলে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি দেওয়া হবে এবং আমরা লক্ষাধিক ভুক্তভোগী এবং তাদের পরিবারকে সাথে নিয়ে আমরণ অবস্থান কর্মসূচি পালন করবো।

মেহেদী হাসান নামের আরেক ভুক্তভোগী বলেন, আমরা সব সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্মারকলিপি প্রদান করছি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে সব বিষয় তুলে ধরছি কিন্তু তিনি সমস্যার সমাধান করে দেবেন বলে আশ্বাসই দিয়েছেন। আজ পর্যন্ত তারা সমস্যার সমাধান করার জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস বন্ধ, জানা গেল কারণ

পাদুকাশিল্পে ভ্যাট প্রত্যাহারের দাবি প্রস্তুতকারক সমিতির

ফসল রক্ষা বাঁধ নিয়ে বিজ্ঞানসম্মত গবেষণাসহ নয় দাবি

রাজধানীতে প্রবল বর্ষণ, দুপুরেই নামল সন্ধ্যার আবহ

টিটন হত্যায় পিচ্চি হেলাল জড়িত, দাবি টিটনের ভাইয়ের

টিটন হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছে র‌্যাব

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই: ডিএমপি কমিশনার

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ: ৯ দিন পর গাজীপুরে উদ্ধার, মূলহোতা গ্রেফতার

মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার