হোম > রাজধানী

চকবাজারে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর চকবাজার থানাধীন লালবাগ চান্দিঘাট এলাকায় খেলতে-খেলতে পানি ভর্তি বালতির ভিতর ডুবে ১৮ মাসের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুটির নাম আয়মন। শনিবার দিবাগত রাত পৌনে এগারোটার দিকে ভাড়া বাসায় ঘটনা ঘটে।

মৃতের বাবা স্বপন মিয়া জানান, রাতে আয়মনের মা আমার জন্য চা করছিল। আমি রুমে বসা হঠাৎ রুমে খেলতে খেলতে হঠাৎ ওয়াশরুমে চলে যায়।

ওয়াশরুমে পানি ভর্তি বালতির ভিতর উল্টোভাবে ডুবে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে ওয়াশরুমে পানিভর্তি বালতি ভিতর উল্টো অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

রাজধানীতে গৃহবধূকে গলাকেটে হত্যা

কমিউনিটি হেলথ ওয়ার্কার কৌর্সটি অবিলম্বে চালুর দাবি

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অপাহাড়ি প্রতিমন্ত্রী প্রত্যাহারসহ ৫ দাবি

ঢাকার দুই সিটির বকেয়া ৪৭০ কোটি টাকা

রায়পুরায় এতিম শিক্ষার্থীর মাঝে তুর্কি জনগণের খাদ্যসামগ্রী বিতরণ

হিফযুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৯

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার

সায়েদাবাদে মাদকবিরোধী অভিযান, ইন্সপেক্টর গুলিবিদ্ধ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন