হোম > রাজধানী

পলাশ নয়, সর্বশেষ ভূমিকম্পের উৎপত্তি ঢাকার বাড্ডায়

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় আবারও ভূমিকম্প ‍অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী বাড্ডায়।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ০৬ মিনিটে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৩ দশমিক ৭।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার অদূরে নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়; রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩।

এরও আগে, গতকাল শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১১ জন নিহত এবং বহু আহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ