হোম > রাজধানী

ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে

অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতাদের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

দৈনিক জনকণ্ঠে গণছাঁটাই, কারণ দর্শানোর নোটিশ প্রদান, সাংবাদিক-কর্মচারীদের হয়রানি এবং পত্রিকা অফিস বন্ধ রাখার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা বলেছেন, অবিলম্বে ছাঁটাই ও শোকজ প্রত্যাহার, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পত্রিকা অফিস খুলে না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জনকণ্ঠ ভবনের সামনে দৈনিক জনকণ্ঠ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম। তিনি বলেন, “শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হয়ে উঠতে সহায়তাকারী জনকণ্ঠ এখনও ফ্যাসিবাদী শক্তির পক্ষেই কাজ করে যাচ্ছে। পলাতক হাসিনা ও তার সহযোগীদের ইন্ধনে দেশপ্রেমিক সাংবাদিক ও কর্মচারীদের বিরুদ্ধে বেআইনি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গণহারে ছাঁটাই, শোকজ ও হয়রানির মাধ্যমে কর্মপরিবেশ ধ্বংস করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “এই পরিস্থিতি অব্যাহত থাকলে সাংবাদিক সমাজ দ্রুতই জনকণ্ঠ কর্তৃপক্ষকে আইন মেনে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করবে। অনতিবিলম্বে ছাঁটাইপত্র ও শোকজ নোটিশ প্রত্যাহার, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পত্রিকা অফিস খুলে দিতে হবে।”

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। তিনি বলেন, “জনকণ্ঠের বিতর্কিত কর্মকাণ্ডের ইতিহাস নতুন নয়। অতীতে স্বৈরাচারী সরকারের আশ্রয়-প্রশ্রয়ে তারা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছে। এখনও সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটছে।”

তিনি অভিযোগ করে বলেন, “জনকণ্ঠের নির্যাতনের কারণে অনেক সাংবাদিক মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে সাংবাদিক সমাজ এমন আন্দোলন গড়ে তুলবে, যার মুখে জনকণ্ঠ কর্তৃপক্ষ টিকতে পারবে না।”

এসময় আরও বক্তব্য দেন দৈনিক জনকণ্ঠের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মুনির জারিফ, বিশেষ প্রতিনিধি ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জসিম, মহাব্যবস্থাপক মফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, পত্রিকাটির ব্যবস্থাপনায় এখনও আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ও ভারতীয় প্রভাববলয়ের ব্যক্তিরা সক্রিয় রয়েছেন। তাদের মাধ্যমে দেশপ্রেমিক সাংবাদিক ও কর্মচারীদের বিরুদ্ধে গণহারে ছাঁটাই ও প্রশাসনিক হয়রানি চালানো হচ্ছে বলে দাবি করেন তারা।

সমাবেশ থেকে অবিলম্বে সকল ছাঁটাইপত্র ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার, বকেয়া পাওনা পরিশোধ এবং পত্রিকা অফিস চালুর দাবি জানানো হয়। অন্যথায় মানবসম্পদ বিভাগের প্রধান সোহেলকে অবাঞ্ছিত ঘোষণা, জনকণ্ঠ অফিস ঘেরাও এবং বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

অবস্থান কর্মসূচিতে জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে মিরপুরে গণমিছিল

রাজধানীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিরাপদ সড়ক আন্দোলনের মহাসচিব

আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন

রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজারে মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, আসকের উদ্বেগ