হোম > রাজধানী

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে একটি নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট।

শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিং শেষে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় আধুনিক রোবটের মাধ্যমে বোমা বা সন্দেহজনক বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রদর্শন করা হয়।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জরুরি সাড়া প্রদানে বম্ব ডিসপোজাল ইউনিটের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিট সোয়াট ও কে-নাইন (ডগ স্কোয়াড) এই মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, পিপিএমসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে

দুর্গাপূজায় কোস্টগার্ডের সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন: মহাপরিচালক

জাতীয় স্বার্থের প্রশ্নে বাংলাদেশে জাতীয় ঐক্য অনুপস্থিত: দিলারা চৌধুরী

ঢাকায় ২৫৭ মণ্ডপে কড়া নিরাপত্তা, ২৪ ঘণ্টা পুলিশি নজরদারি: ডিএমপি কমিশনার

আবাসন ত্বরান্বিত করতে প্লট মালিকদের বাড়তি প্রণোদনা

গুলশানে অবৈধ মদের কারবার, জব্দ ২৪৪ লিটার মদ-বিয়ার

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

বিশ্বকাপের আদলে দল গঠন করে ফুটবল টুর্নামেন্টে মেতেছে শিক্ষার্থীরা

‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে রমনায় রমনা সমাজকল্যাণ সোসাইটির আয়োজন