হোম > রাজধানী

আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন

আমার দেশ অনলাইন

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ সিদ্ধান্ত জানায়। লাইসেন্স বাতিল ঘোষণার পর হাসপাতাল ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৭ মে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেন স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের পর লিখিত জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় ১৯৮২ সালের সংশ্লিষ্ট অধ্যাদেশের ১১(২)(খ) ধারা অনুযায়ী লাইসেন্স বাতিল করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আবেদন করতে পারবে। এদিকে আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আগামী রোববার সরকারের কাছে আপিল করা হবে।

উল্লেখ্য, গত ২৭ মে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এক থেকে চার দিন বয়সী ৬ নবজাতকের মৃত্যু হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এমএমআর

রাজধানীতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ২

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি