হোম > রাজধানী

বিএজেএফ'র সভাপতি সাইদ শাহীন সম্পাদক আবু খালিদ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) এর নতুন কার্যনির্বাহী (২০২৬-২৭) কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক এর বার্তা সম্পাদক (অনলাইন) সাহানোয়ার সাইদ শাহীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর আবু খালিদ। রোববার রাজধানীর খামারবাড়ীর কেআইবি কনফারেন্স রুমে নবনির্বাচিত কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার ইয়াছির ওয়ারদাদ ও ডেইলি সানের সিনিয়র রিপোর্টার আ. ন. ম. মহিবুব উজ জামান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন ও সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট এমদাদুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের সংবাদের সিনিয়র রিপোর্টার মো. মেহেদী হাসান ও অর্থ সম্পাদক বণিক বার্তার স্টাফ রিপোর্টার মোফাজ্জল বিদ্যুৎ।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেন ও চ্যানেল টুয়েন্টিফোরের রিপোর্টার তানজিলা আক্তার, দপ্তর সম্পাদক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার মরিয়ম সেঁজুতি, গবেষণা সম্পাদক ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পলিটিক্স নিউজের সম্পাদক সালেহ মোহাম্মদ রশিদ অলক।

এছাড়া প্রশিক্ষণ সম্পাদক বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার আল মামুন, খামারী উন্নয়ন বিষয়ক সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার তাজনূর ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মেহেদী আল আমিন, প্রচার সম্পাদক দ্যা ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার শুকান্ত হাওলাদার, প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নূর, কৃষক অধিকার বিষয়ক সম্পাদক ইউএনবির নিউজ এডিটর ইমরান হোসেন ইমন, তথ্য বিষয়ক সম্পাদক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার লুৎফর রহমান কাকন।

এছাড়া নতুন কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার জহির মুন্না, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. মুত্তাকিনুর রহমান মাসফি ও টাইমস অব বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার মো. আল-আমীন।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত