হোম > রাজধানী

‘আমি বিএনপি করি ভাই’—ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

উপস্থিত জনতা পিটুনি দেওয়ার পর আটক এক ব্যক্তি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি বিএনপি করি ভাই’। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। এ সময় উপস্থিত লোকজন তাদের মারধর করে পুলিশে সোপর্দ করেন। পরে আরও একজনকে আটক করা হয়।

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

রাজধানীর ভাটারায় স্কুলবাসে আগুন

শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ৪০

সুযোগ পেলে ঢাকাকে মনের মতো করে সাজাতে চাই

মধ্যরাতে রাজধানীর মহাখালীতে বাসে আগুন

নিউগিন প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেপ্তার ১৪

‘দ্য ফেস্টিভ ঢাকা এডিট’ প্রদর্শনী পরিদর্শন করলেন পাকিস্তানের হাইকমিশনার

গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ় করার আহ্বান ডিসি ফরিদার

নিয়োগকালীন কর্মএলাকা অবসর পর্যন্ত বহাল রাখার দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের