হোম > রাজধানী

রাজধানীতে বজ্রসহ শিলাবৃষ্টি

আমার দেশ অনলাইন

টানা কয়েকদিনের হালকা গরম আর গুমোট পরিস্থিতির পর অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। নগরজীবনে এই বৃষ্টি বয়ে এনেছে এক চিলতে প্রশান্তি। তবে ভোগান্তি পড়েছেন ঘরে ফেরা মানুষ।

ফাগুনের এই বৃষ্টির স্থায়িত্ব বেশিক্ষণ না থাকলেও স্বস্তি ফিরে এসেছে নগরবাসীর মধ্যে। তবে কিছুটা ভোগান্তিও পোহাতে হচ্ছে নগরবাসীর। কারণ, আর কিছু দিন পরই পবিত্র ঈদুল ফিতর। এই উৎসব ঘিরে মানুষজন কেনাকাটা করছেন। ইফতারের পর কেনাকাটায় বের হয়ে বৃষ্টির কারণে একটু ভোগান্তির মধ্যে পড়েছেন। তবে এই বৃষ্টি স্বস্তির পাশাপাশি রোমাঞ্চকরও করেছে জনমনে।

আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আগেই। আজ (১৩ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১৪ মার্চ) দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে আজ সন্ধ্যা ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। এ সময় ঢাকায় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকা আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

রাজধানীতে প্রবল বর্ষণ, দুপুরেই নামল সন্ধ্যার আবহ

টিটন হত্যায় পিচ্চি হেলাল জড়িত, দাবি টিটনের ভাইয়ের

টিটন হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছে র‌্যাব

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই: ডিএমপি কমিশনার

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ: ৯ দিন পর গাজীপুরে উদ্ধার, মূলহোতা গ্রেফতার

মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বারিধারায় গির্জায় ডাকাতি: মাদক-জুয়ার নেশায় অন্ধ ৩ যুবক পুলিশের জালে

হজক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

মোহাম্মদপুরে বিষাক্ত দ্রব্য খেয়ে শিক্ষার্থীর মৃত্যু

টিটন হত্যায় সাবেক সেনাপ্রধান আজিজের ভাই জোসেফ জড়িত