হোম > রাজধানী

বায়ুদূষণে এবার শীর্ষদশে ঢাকা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ঈদের ছুটি ও টানা বৃষ্টির কারণে কয়েক দিন রাজধানী ঢাকার বায়ুর মানে উন্নতি দেখা গেলেও বৃষ্টিপাত কমে যাওয়ায় আবারও দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী ঢাকার স্কোর ছিল ১০৭। এই স্কোর নিয়ে বিশ্বের ১২৭টি প্রধান দূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান নবম। একিউআই অনুযায়ী শহরটির বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকায় ২৭৩ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্কোর ১৬৩ এবং তৃতীয় স্থানে চিলির সান্তিয়াগোর স্কোর ১৫৬। এছাড়া ভারতের কলকাতা ও পাকিস্তানের লাহোর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।

একিউআই সূচক অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

আরএ

ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের কমিটি পুনর্গঠন

‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদনে মিলল সাড়া, অসহায়দের পাশে ঢাকা জেলা প্রশাসক

হোটেল-বারে অনিয়ম, ঢাকায় ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

ডেমরায় বাওয়ানী স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা

ড. ইউনূসকে হেনস্তা, আ.লীগের দলগত বিচার দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

রমনা কালী মন্দিরে স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন: বিচারপতি শাহিদুর রহমান

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ