হোম > রাজধানী

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার

ঢাকা মহামগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের মেন্টরশিপ ট্রেইনিং প্রোগ্রামের অংশ হিসেবে স্পেশাল চার্জ ব্যবহারের উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে। এই প্রশিক্ষণে বিভিন্ন আকৃতির ১১টি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ স্পেশাল চার্জের সফল বিস্ফোরণ ঘটানো হয়, যা শুধুমাত্র উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত বোম্ব টেকনিশিয়ানদের দ্বারা সম্পাদনযোগ্য।

বুধবার (২০ আগস্ট) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, প্রতিটি বিস্ফোরণ পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনে শতভাগ সফল হয়েছে। এই প্রশিক্ষণ বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সঠিক চার্জ নির্বাচন ও প্রয়োগের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণটি নিরাপত্তা প্রটোকল, কমান্ড এবং কন্ট্রোলের সর্বোচ্চ মান বজায় রেখে পরিচালিত হয়েছে।

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের এই সাফল্য জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির প্রমাণ বহন করে। এই প্রশিক্ষণ তাদের দক্ষতা ও প্রস্তুতিকে আরও শাণিত করবে, যা ভবিষ্যতে জটিল ও ঝুঁকিপূর্ণ অপারেশন মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে উল্লেখ করেছে ডিএমপি।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত