হোম > রাজধানী

রমজানে নতুন করে রাস্তা খোঁড়াখুঁড়ি না করার অনুরোধ ডিএমপির

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রমজান মাসে রাজধানীবাসীর ভোগান্তি লাঘবে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে রাস্তা না খোঁড়াখুঁড়ির অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ মার্চ (সম্ভাব্য) হতে রমজান মাস শুরু হবে এবং রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীতে যান চলাচলসহ মার্কেটকেন্দ্রিক জনসাধারণের চলাচল বাড়বে। অধিকাংশ জনসাধারণ সকাল ৭টা থেকে রাত ১০টার পরিবর্তে সকাল ১০টা থেকে সন্ধ্যার আগেই তাদের কার্যক্রম সম্পাদন করবেন। ফলে রমজান মাসে সড়কে যানবাহনের চাপ অত্যধিক থাকার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রায়শই লক্ষ্য করা যায় যে, রমজান মাসেও বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজে সড়ক কেটে রাখা হয়। ফলে সড়ক সংকুচিত হয়ে যায় এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তায় যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে কর্মস্থল/হাসপাতাল/মার্কেটে পৌঁছাতে পারেন না। এ জনভোগান্তি এড়াতে রমজান মাসে ঢাকা মহানগরীর সড়কগুলো নতুন করে না খোঁড়াখুঁড়ির অনুরোধ রইলো, এটা সমীচীন হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি