হোম > রাজধানী

আগারগাঁওয়ে দুপক্ষের মারামারিতে নিহত ১

আতিকুর রহমান নগরী

রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে মো. বাবলু মিয়া নামে একজন নিহত হয়েছেন। তিনি পেশায় চায়ের দোকানদার।

মঙ্গলবার রাত আটটার দিকে শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় জনতা গেইটের সামনে মারামারির ঘটনা ঘটে।

এ সময়ে বাবুলকে রুহুল আমিন ও তার ছেলে রবিউলের মাথায় লোহার পাইপ নিয়ে আঘাত করে এত তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মঙ্গলবার রাতে ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসব তথ্য জানিয়েছেন, উদ্ধারকারী বাসিন্দা আব্দুর রউফ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বাবলু মিয়া আগারগাঁও তালতলা জনতা হাউজিংয়ের ভেতরে থাকতেন। নিহতের বাবার নাম মো. সেলিম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত