হোম > রাজধানী

বিসিএস ২৭ ব্যাচের পুলিশ ক্যাডারের দায়িত্বে সাইফুল ও জিয়া

স্টাফ রিপোর্টার

২৭ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে সভাপতি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি জিয়াউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

শুক্রবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিবিআই এর এসপি রুহুল কবীর খানকে প্রথম, নেত্রকোনা জেলার এসপি আবু সায়েমকে দ্বিতীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডিএমপির এসপি নাসের রিকাবদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা ছাড়াও সভায় মোট ৩১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যা আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

২০০৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানকারী এই ফোরামের সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠার পর থেকেই এই ব্যাচের সদস্যরা পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং অধীনস্থসহ পুলিশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি