হোম > রাজধানী

রূপনগরের আগুনে নিহত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার

রাজধানীর রূপনগরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার রাতে ঢামেক মর্গ থেকে তাদের মরদেহ হস্তান্তর করেন- রুপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান ও উপ-পরিদর্শক মোখলেসুর রহমান।

এ সময় দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা দুর্যোগ থেকে নিহতদের পরিবারকে দাফন-কাফন ও যাতায়াত বাবদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয় বলে জানান প্রকৌশলী জাকির হোসাইন।

মোখলেসুর রহমান জানান, রাতে মালিবাগ সিআইডি ফরেনসিক থেকে ১৬ জন মরদের ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করা হয়। পরে আমরা স্বজনদের কাছে খবর দিলে তারা ঢাকা মেডিকেলে কলেজ মর্গে আসলে পর্যন্ত ১৬টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তারা হলেন- নুর আলম, রবিউল ইসলাম, মৌসুমী খাতুন, আল মামুন, সানোয়ার হোসেন, ফারজানা আক্তার, মুনা আক্তার, জয় মিয়া, মুক্তা বেগম, নাজমুল ইসলাম, তোফায়েল আহামেদ, খালিদ হাসান, আব্দুল আলিম, আসমা, নার্গিস আক্তার ও মাহিরা ।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত