হোম > রাজধানী

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

ব্র্যাক ইউনিভার্সিটির আসাদুজ্জামান ধ্রুব (২৫) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ধ্রুব কম্পিউটার সায়েন্স এর শেষ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি বরিশাল কাউনিয়া থানার মটর পার্টস ও লেদ ব্যবসায়ী মো. শামসুজ্জামান বাবুলের ছেলে।

ধ্রুবর চাচা মো. সাদিকুর রহমান বলেন—মেরুল বাড্ডায় আমার বাসার পাশেই ধ্রুব ভাড়া বাসায় থেকে লেখাপড়া করত। ধ্রুবর বাবা-মা গ্রামে থাকেন। সোমবার বিকালে গ্রাম থেকে তার (ধ্রুব) মা ফোনে না পেয়ে আমাকে ফোন দেয় । আমিও বার বার তাকে ফোন দেই, পরে ফোনে না পেয়ে সন্ধ্যায় ওই বাসায় গিয়ে তার তৃতীয় তলার রুমের দরজা বন্ধ দেখতে পাই। কোনো সাড়া শব্দ না পেলে বাড়িওয়ালার সহযোগিতায় বাড্ডা থানার খবর দেয়। রাতে বাড্ডা থানার পুলিশ এসে দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে জর্জেটের কাপড়ের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ধ্রুবকে। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে কেন এমন ঘটনা ঘটিয়েছে বলতে পারেননি স্বজনরা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন—মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছেন।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ