হোম > রাজধানী

গেন্ডারিয়ায় বিশেষ অভিযানে আটক ২৮

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার গেন্ডারিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় গেন্ডারিয়া থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন- শামসুল হক (২৬), মো. ইকবাল হোসেন জিহাদ (২৩), আরাফাত হোসেন শামীম (২০), মো. আবদুল্লাহ রাহুল (১৮), মোহাম্মদ হোসেন (২৬), সাইমুর (২২), ইমন (২১), অভি (২১), মো. রাফিন (২০), জুনায়েদ হোসেন (২০), মো. সাইদ হোসেন (১৯), আনোয়ার হোসেন (২৯), মো. ইমরান আরাফাত (১৯), মো. মারুফ হোসেন (১৯), সাহিদুর (৩০), মো. উজ্জল (৩৬), মো. রবিন (৩৫), মো. মাসুদ (৩৫), মো. দুলু (৩৫), ফরিদ বেপারী (৪৫), মো. জনি (২৬), কবির (৩০), ইউসুফ (২৩), মো. আল রাব্বি (২৩), মো. শুভ (২২), মো. শাওন (৩৫) ও মো. সেন্টু মিয়া (৫০)। এ ছাড়া অভিযানে আইনের সঙ্গে সংঘাতভিত্তিক অপরাধে জড়িত এক শিশুকেও আটক করা হয়েছে।

গেন্ডারিয়া থানা সূত্রে জানা যায়, এলাকাটিতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেলস্টেশন সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওই ২৮ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়।

ডিএমপির গেন্ডারিয়া থানার কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কারিগরি শিক্ষার সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে: নূরুল ইসলাম

শনিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

মাকসুদা হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি

ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৭৭

মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে প্রশ্ন, অর্থের হিসাব চান ব্যবসায়ীরা

২৩ মোটরসাইকেলে এসে কুরিয়ার ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

ঢাকায় চাঁদাবাজির মামলায় নয়ন গ্রেপ্তার

রাজধানীর নীরব এলাকায়ও বিকট হর্ন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যাত্রাবাড়ী ও রামপুরায় ডিএনসির অভিযান, ২ হাজার ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২