হোম > রাজধানী

চারতলার বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর কদমতলীর খালপাড় এলাকায় চারতলার বারান্দা থেকে নিচে পড়ে রাফিয়া জান্নাত নামের তিন বছর বয়সী এক কন্যা শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয় ।

পরে সেখান থেকে সন্ধ্যায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটায় মারা যায়। এ সকল তথ্য জানিয়েছেন শিশুটির মা মিম আক্তার।

তিনি আরো বলেন গত তিন দিন আগে গোপালগঞ্জ মোকসেদপুর গ্রামের বাড়ি থেকে কদমতলী খালপাড় খালা সপ্নার বাসায় বেড়াতে আসছিলেন মেয়েকে নিয়ে।

দুপুরে ভাড়া বাসার চারতালার বারান্দার ফাঁকা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃতা রাফিয়া জান্নাত গোপালগঞ্জ মোকসেদপুর উপজেলার শিরনি বাঁশকান্দি গ্রামের শ্রমিক বুলু শেখের মেয়ে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত