হোম > রাজধানী

তারেক রহমানের প্ল্যান ধ্বংস করতে ষড়যন্ত্র শুরু হয়েছে

জয়নুল আবদিন ফারুক

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

তারেক রহমানের প্ল্যান ধ্বংস করার জন্য সুযোগসন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমানের প্রথম প্ল্যান হবে তরুণদের মাদকাসক্ত থেকে বের করে আনা। দেশে সুশাসন প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, তারেক রহমান জিয়াউর রহমানের মতো খাল খনন করবেন। তাতে দেশে ফসল উৎপাদন বাড়বে। যেসব হাসপাতাল দুর্দশা অবস্থায় রয়েছে, সেগুলোকে উন্নত করবেন। শিক্ষাব্যবস্থার উন্নয়ন করবেন। আমি যতটুকু রাজনৈতিকভাবে বুঝতে পেরেছি, এগুলো হচ্ছে তার প্ল্যান।

সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ বলেন, তারেক রহমান তার বাবা-মায়ের আদর্শ বাস্তবায়নের জন্য ১৬ বছর দেশের বাইরে থেকে দেশের মানুষের জন্য প্ল্যান তৈরি করেছেন। সেই প্ল্যান বাস্তবায়নের জন্য তিনি অপেক্ষা করছেন।

আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নাগীব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ