হোম > রাজধানী

কোরআন অবমাননাকারী অপূর্ব পালের শাস্তি দাবিতে মিরপুরে বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর ইমাম-উলামা ও তাওহীদি জনতার উদ্যোগে মিরপুর-১ নম্বর গোলচত্বরে অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ সমাবেশ পরিচালনায় ছিলেন মাওলানা নূর মোহাম্মদ কাসেমী ও মাওলানা আখতারুজ্জামান কাসেমী। সভাপতিত্ব করেন আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

সভাপতির বক্তৃতায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের ভূখণ্ডে কোরআনকে ঘৃণার অভিযোগে পাদদলিত করা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা দীর্ঘ সময় ধৈর্যের পরিচয় দিয়েছি এবং সহনশীলতা দেখিয়েছি, কিন্তু এ ধরণের কটূক্তি ও অবমাননার বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

তিনি আরো অভিযোগ করেন যে, বর্তমান সরকার ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করছে না এবং সরকারের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে কোনো সন্তোষজনক বিবৃতি বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বক্তৃতায় তিনি আরো বলেন— যারা ইসলাম, রাসূল (সা.) কিংবা কোরআন ও সাহাবায়ে কেরাম ও উম্মাহাতুল মুমিনিনদের অবমাননা করে, তাদের বিরুদ্ধে কার্যকর আইন প্রয়োগ করতে হবে; তা না হলে প্রয়োজনীয় গণআন্দোলনের পথে যেতে হবে—প্রয়োজনে যমুনার দিকে লং মার্চ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে বক্তারা অপূর্ব পালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও কঠোর দায়ের দাবিতে বিভিন্ন ধাপে কর্মসূচি ঘোষণা করেন এবং মিছিল করে এলাকার সড়ক প্রদক্ষিণ করেন।

সমাবেশে আরো বক্তব্যে রাখেন— জামিয়া দ্বীনিয়া ইসলামিয়া কল্যাপুরের মুহতামিম মাওলানা ঈসা মিয়া, তাকওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা গাজী ইয়াকুব, জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহর মুহতামিম মাওলানা ইলিয়াস হাসান কাসেমী, গাবতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, আন নূর জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম রুহানী, বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, শাহআলী ইমাম পরিষদের সভাপতি মাওলানা সোলাইমান, আকবর কমপ্লেক্স এর মুখতি মাসুম বিল্লাহ প্রমুখ।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত