হোম > রাজধানী

প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের সড়ক অবরোধে জলকামান, পুলিশসহ আহত ৭

স্টাফ রিপোর্টার

প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীরা শাহবাগ মোড় অবরোধ করলে জলকামান দিয়ে পানি ছিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তিতে ৬-৭ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজন নারী পুলিশ এবং বাকিরা আন্দোলনকারী বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা।

সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা তিনটার দিকে কিছু সংখ্যক আন্দোলনকারী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের গেটে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলো।

সরেজমিনে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শাহবাগের কাঁটাবন মুখী সড়কের উপরে বসে পড়ে শতাধিক চাকরি প্রত্যাশী আন্দোলনকারী। এ সময় শাহবাগ থেকে কাটাবন মুখী সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা দুইটার দিকে পুলিশ জলকামান দিয়ে পানি ছিটিয়ে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

এর আগে সড়কে অবস্থান নিয়ে চাকরি আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদের মধ্যে কেউ কেউ মাথায় জাতীয় পতাকা এবং কাপনের কাপড় পরে আসেন।

রমনা জনের ডিসি মাসুদ আলম আমার দেশকে জানান, ব্যস্ত এই রাস্তায় অবরোধ করার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিনিয়ত এভাবে রাস্তা অবরোধের কারণে মানুষের ভোগান্তি হচ্ছে বলে জানান তিনি। আন্দোলনকারীদের সাথে ধস্তাধস্তির সময় তিনজন নারী-পুর লিস্ট আহত হয়েছেন বলে জানান তিনি।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত