হোম > রাজধানী

এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

আতিকুর রহমান নগরী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শাহবাগ ব্লকেড করেছে। বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকরা বুধবার দুপুর দুইটার পর শাহবাগ ব্লকেড করে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে দুপুর ১২টার মধ্যে শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে প্রজ্ঞাপন জারির করার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ে প্রজ্ঞাপন না এলে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা দেন তারা।

ঘোষণা অনুযায়ী শাহবাগ ব্লকেড করে বিক্ষোভ করছেন তারা। এসময় শিক্ষক-কর্মচারীদের বাধা দেয় পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরুদ্ধ করেন তারা।

২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে গত রোববার থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

বুধবার চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্কুল থেকে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক ও কর্মচারীরা। স্লোগানে উত্তাল হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত