হোম > রাজধানী

কাকরাইলে চার্চের গেটে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার

রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের গেটে চলন্ত মোটরসাইকেল থেকে ২টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ককটেলটি মূল ফটকের গেটে লাগে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে একটি মোটরসাইকেল থেকে নিক্ষেপ করা ককটেল কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের গেটে বিস্ফোরণ হয়। এছাড়া চার্চের গেট থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করে সেটি নিষ্ক্রিয় করেছে। ৎ

বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। মোটরসাইকেল ও তার চালককে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের রমনা অঞ্চলের উপর-পুলিশ কমিশনার মাসুদ আলম।

মারা গেছেন চিকিৎসাধীন রিয়া, প্রাণহানি বেড়ে ৩

অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

রাজধানীতে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে খুন

মতিঝিল আইডিয়ালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন রওশন জাহান

ডিএনসিসি এলাকায় ফ্যামেলি কার্ড বিতরণ শুরু

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

বিনামূল্যে দুস্থদের জন্য সেহরি-ইফতারির আয়োজন করছে মাস্তুল মেহমানখানা

চাঁদাবাজি সহ্য করা হবে না: ডিএসসিসি প্রশাসক

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২৩ জন উদ্ধার

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান