হোম > রাজধানী

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানালো র‌্যাব

স্টাফ রিপোর্টার

কয়েক হাত বদল হওয়ায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার ঢাকার কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ এ তথ্য জানান।

মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, রাজধানীর মোহাম্মদপুর থেকে প্রায় প্রতিদিনই হত্যা মামলাসহ মাদক মামলার বিভিন্ন আসামিকে গ্রেপ্তার করা হয়। অপরাধীদের আশ্রয়ের অন্যতম হটস্পট হয়ে দাঁড়িয়েছে এলাকাটি। যেমন-জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল আর চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবারও অপরাধ করছেন।

তিনি আরো বলেন, নির্বাচন ঘিরে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। অপরাধীরা এসব অস্ত্র দিয়ে অপরাধ করলেও নিয়ন্ত্রণের চেষ্টা করছে র‍্যাব।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত