হোম > রাজধানী

গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই

ডেস্ক রিপোর্ট

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

রোববার দুপুর ১২. ৩০ মিনিটে ঢাকার হৃদরোগ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় অসুস্থ ছিলেন।

চিরকুমার এপোলো জামালী জীবনের ৪৫ বছর বিপ্লবী রাজনৈতিক তৎপরতায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

তিনি সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। গণ সংস্কৃতি ফ্রন্টেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি অনেক জনপ্রিয় গণ সংগীতের রচয়িতা, সুরকার ও গায়ক ছিলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী তার বড়বোন। তার দুই বোন রবীন্দ্র সংগীত শিল্পী শাহানা জামালী ও সাগরিকা জামালী। আগামী ৭ মার্চ জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এমএস

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি