হোম > রাজধানী

কিডস ক্রিয়েশন টিভির দুই মাসব্যাপী কর্মশালার সমাপনী

স্টাফ রিপোর্টার

কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত দু্ই মাসব্যাপী শিশুদের আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদপাঠ কর্মশালা ‘মেলে ধরি নিজকে’ শেষ হয়েছে।

রাজধানীর মহাখালীতে আমানা ফুড ভিলেতে শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিডস ক্রিয়েশন টিভি ও নাগরিক উন্নয়ন ফোরাম চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

কিডস ক্রিয়েশন টিভির সিইও সংবাদ পাঠক শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল আবৃত্তি পরিষদের সভাপতি নাসিম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ রহিম, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মোস্তফা মনোয়ার, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল ও ডাকসুর নির্বাচিত সদস্য সর্বমিত্র চাকমা। সনদ বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কিডস ক্রিয়েশন টিভির হেড অব প্রোগ্রাম নাট্যকার আহসান হাবীব খান।

প্রথম পর্বে শিশুদের প্রশ্নের উত্তর দেন মসজিদ উত্ তাকওয়ার খতিব হাফেজ মুফতি সাইফুল ইসলাম। উপস্থাপনা করে ছোট্ট বন্ধু সাওদা সাদিকা নূর ও রুফাইদা তারান্নুম। সাংস্কৃতিক পর্বের উপস্থাপনায় ছিল সাবিরা কাবীর সাবা ও তাহসীনা তাবাস্সুম ফাইজা।

দুই মাসব্যাপী প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা তাদের পারফরমেন্স তুলে ধরে সমাপনী অনুষ্ঠানে। বিশিষ্ট-জনের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দ-মুখর হয়ে ওঠে। এর মধ্যে তিন জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী‘ সম্মাননা । আর কর্মশালা সম্পন্ন করা বাকী শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় সনদ ও শুভেচ্ছা পুরস্কার। পরে বিভিন্ন পরিবেশনা ও উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি।

এতে আরো উপস্থিত ছিলেন ব্রডকাস্ট প্রধান হাবিবুল্লাহ শিকদার, প্রডিউসার মিরাদুল ইসলাম মুনীম, মাজেদুর হাসু, অ্যাকাউন্টস ওবায়দুল্লাহ নিজামী,থ্রিডি ইনচার্জ মিজানুর রহমানসহ কিডস পরিবারের সদস্যরা।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত