হোম > রাজধানী

রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুর রহমান রাব্বি (৩২) ও কারিমা আক্তার মিম (৩০)।

নিহতদের বন্ধু তানজিলা জানান, তাদের বাসা গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায়। রাব্বির গ্রামের বাড়ি টাঙ্গাইলে। সোমবার তানজিলার স্বামী মুনতাসির মাহমুদের জন্মদিন ছিল। এ উপলক্ষে কলেজ গেটেই তানজিলাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন রাব্বি-মিম দম্পতি। সেখানে জন্মদিন পালন করার পর মুনতাসিরের কাছে রাতে বাইরে খাবার খাওয়ার আবদার করেন রাব্বি। সেই আবদারে তারা দুইজন পৃথক দুটি মোটরসাইকেলে টঙ্গী থেকে ঢাকায় ঢুকছিলেন। মিরপুর-২ অথবা ৩০০ ফিট এলাকায় কোন রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার উদ্দেশ্য ছিল তাদের। রাব্বির মোটরসাইকেলটি ছিল পেছনে। উত্তরা থেকে কিছুদূর আগানোর পর রাব্বির অবস্থান জানতে তিনি কল করলে এক পুলিশ কর্মকর্তা ফোন রিসিভ করেন এবং জানান উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছেন তারা। সঙ্গে সঙ্গে তারা সেখানে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে মারা যান রাব্বি।

উত্তরা (পূর্ব) থানার উপ-পরিদর্শক এসআই জসিম উদ্দিন দেওয়ান জানান, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রাও কেউই দুর্ঘটনা ঘটতে দেখেনি। রাতেই তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত