হোম > রাজধানী

শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণ

পুলিশ বলছে পটকা

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) সামনের সড়কে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হয়নি। গ্রেপ্তারও নেই।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রদর্শনীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, না অবশ্যই না।

তিনি বলেন, এনসিপির জুলাই প্রদর্শনীর অনেক দূরে পটকা ফুটেছে। প্রদর্শনী হয়েছে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। আর পটকা ফুটেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে।

জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ জাদুঘরের সামনে জুলাই বিপ্লবের এক বছর উপলক্ষে ভিডিও প্রদর্শনীর আয়োজন করে এনসিপি। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার প্রদর্শনীর আয়োজন করা হয়। এমন প্রেক্ষাপটে প্রদর্শনী স্থলের কাছাকাছি বিস্ফোরণের শব্দ নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে বুধবার রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েকদিন আগেও সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল ফুটায় সন্ত্রাসীরা।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ