হোম > রাজধানী

কলোনিয়াল কাঠামো উৎখাত না করায় অভ্যুত্থান বিপ্লবে রূপ নেয়নি

আলোচনা সভায় আরিফ সোহেল

স্টাফ রিপোর্টার

কলোনিয়াল শাসন কাঠামো উৎখাত না করায় অভ্যুত্থান বিপ্লবে রূপ নিতে পারে নি বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক আরিফ সোহেল।

শুক্রবার রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে মুক্তিফোরাম আয়োজিত ”সিপাহী জনতার অভ্যুত্থান ও সাংবিধানিক ধারাবাহিকতার ভ্রান্তি” শীর্ষক আলোচনা সভায় তিনি এা মন্তব্য করেন।

আরিফ সোহেল বলেন ১৮৫৭ থেকে ৭১-৭৫ এমনকি ২৪শেও আমরা সিপাহী-জনতার একটি বিপ্লবী ঐক্য দেখতে পাই। কিন্তু বিদ্যমান কলোনিয়াল শাসন ও শোষন কাঠামোকে পুরোপুরি উৎখাত না করায় এই ঐক্য অভ্যুত্থান থেকে বিপ্লবে রূপ নিতে পারে নি।

৭ই নভেম্বরে হাজির হওয়া সিপাহী জনতার লড়াইকে সত্যিকার বিপ্লবে রূপ দিতে হলে রাজনৈতিক সচেতনতা নির্মান জরুরী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, চিন্তক ও একটিভিস্ট সাঈদ উজ্জ্বল।

তিনি বলেন, বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা”কে রাষ্ট্রীয় স্থিতির প্রতীক হিসেবে দেখানো হলেও, বাস্তবে এটি জনগণের সার্বভৌম ক্ষমতার বিকাশকে বাধাগ্রস্ত করেছে।

প্রতিটি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই ধারাবাহিকতার নামে শাসকগোষ্ঠী পুরনো রাষ্ট্রকাঠামোই টিকিয়ে রেখেছে। ফলে রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন না হয়ে, কেবল মুখোশ পাল্টেছে, গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ আটকে গেছে।

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু