হোম > রাজধানী

এবার মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল শুরু

আতিকুর রহমান নগরী

এবার মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত বন্ধ থাকা মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ অংশের ট্রেন চলাচল চালু হয়।

এর আগে বেলা ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আংশিকভাবে ট্রেন চলছিল।

রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল জানায়, সম্মানিত যাত্রীসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য বেলা ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে।

এর আগে দুপুরে ফার্মগেটে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল আংশিকভাবে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ