হোম > রাজধানী

সরকারি চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা, মূল হোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকার প্রতারণার মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে সিআইডির হাতে ধরা পড়লো গোলাম আহমেদ সাব্বির (৫৭)। সোমবার সিআইডি রংপুর মেট্রো এন্ড জেলা পুলিশের একটি টিম ডিএমপি মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গোলাম আহমেদ সাব্বির নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিলে মো. আব্দুস সালাম ও মো. রায়হান আলী তাকে মোট ৪০ লাখ টাকা দেন। এর মধ্যে নগদ দেয় ১৫ লাখ ১০ হাজার টাকা এবং বাকি ২৪ লাখ ৯০ হাজার টাকা অভিযুক্তের নামে খোলা আল-আরাফা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেয়া হয়। অর্থ গ্রহণের পর ভুক্তভোগীদের কাছে সে ভুয়া নিয়োগপত্র সরবরাহ করে। আব্দুস সালামকে সিলেট অঞ্চলে উপ-খাদ্য পরিদর্শক পদে এবং রায়হান আলীকে খুলনা অঞ্চলে সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু তারা কর্মস্থলে যোগদান করতে গেলে নিয়োগপত্র দুটি জাল প্রমাণিত হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এর কোতয়ালী থানায় মামলা করেন।

তদন্তে দেখা যায়, অভিযুক্তের কোনো স্থায়ী ঠিকানা নেই। রূপগঞ্জের ব্রাহ্মণগাঁও গ্রামে তার পূর্বপুরুষের বাড়ি থাকলেও প্রায় ২৫-৩০ বছর আগে পরিবারসহ সেখান থেকে সরে যান। বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকে অভিযুক্ত গোলাম আহমেদ সাব্বির পলাতক ছিলেন এবং ঠিকানা পরিবর্তন করে আত্মগোপন করেছিলেন। কিন্তু এই অভিযানে, সিআইডি রংপুর মেট্রো এন্ড জেলা পুলিশের একটি বিশেষ টিম মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত