হোম > রাজধানী > অপরাধ

শাহবাগে চালককে অচেতন করে অটোরিকশা চুরি

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাহবাগ এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে অচেতন করে তার যানবাহন নিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া ওই চালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত চালকের নাম মো. আবু কালাম (৪৫)। তিনি হাজারীবাগের কালুনগর বড় মসজিদসংলগ্ন এলাকায় ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে শাহবাগ থানা এলাকায় পথচারীরা আবু কালামকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যান। খবর পেয়ে রাত ১২টার দিকে তার ছেলে মারুফ তাকে থানা থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন।

সোমবার সকালে ছেলে মারুফ জানান, তার বাবার এখনো জ্ঞান ফেরেনি। তিনি চিকিৎসাধীন রয়েছেন। মারুফ জানান, তার বাবা ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ঘটনার পর তার রিকশাটি আর পাওয়া যায়নি। তবে কীভাবে এ ঘটনার শিকার হয়েছেন, জ্ঞান না ফেরায় সে বিষয়ে কিছু জানা যায়নি।

শাহবাগ থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে তাকে অচেতন করে অটোরিকশাটি নিয়ে গেছে।

মোহাম্মদপুরে লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যা, ৭২ ঘণ্টায় দ্বিতীয় খুন

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩

নারী সেজে বন্ধুত্বের মাধ্যমে ধর্ষণই ছিল রাব্বির নেশা, অবশেষে গ্রেপ্তার

রাজধানীতে মায়ের সামনেই কলেজছাত্রী মেয়েকে কুপিয়ে হত্যা

বিমানবন্দরে স্বর্ণ ও ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

কারওয়ান বাজারে চাঁদাবাজদের হামলায় ৫ ব্যবসায়ী রক্তাক্ত, আহত

ঢামেকে শিশু অপহরণ, মুক্তিপণ চক্রের আরেক সদস্য গ্রেপ্তার

অপহৃত শিশু ফুজাইল উদ্ধার, ১৪ ঘণ্টায় গ্রেপ্তার অপহরণকারী

বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১