ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়া সাজাপ্রাপ্ত কারাবন্দী মো. জাকারিয়া মোল্লা (৬৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা গেছে, কারাগারে অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ নির্দেশক্রমে কারারক্ষীরা তাকে (২৭ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৫ অক্টোবর) সকালে তিনিমারা যান ।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। কারা সূত্রে জানা যায়, মৃত জাকারিয়া মোল্লা বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন ।
মৃতের ঠিকানা বিডিআর পিলখানা ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা। তার বাবার নাম মৃত হারুন অর রশিদ মোল্লা।