হোম > রাজধানী > অপরাধ

শ্যামলী হাউজিংয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার

রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও জোরপূর্বক প্রবেশের চেষ্টার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার আকতার হোসেন আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হরেন, আবুল কালাম আজাদ (৬৫), মো. রাসেল (২০), মোঃ আতিকুল (২৫), মো. রাসেল পিয়াদা (২২) ও লিয়ন (২১)।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে খুরশিদ আলম খানের নেতৃত্বে হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালামসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শ্যামলী হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের ৪১ ও ৪২ নম্বর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে এবং প্রধান ফটকে চাপাতি দিয়ে কুপিয়ে দরজা-জানালা ভাঙচুর করে ক্ষতিসাধন করে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছে।

মামলাটি তদন্তকালে আদাবর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে সোমবার আদাবর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আবুল কালাম আজাদ, মো. রাসেল, মো. আতিকুল, মো. রাসেল পিয়াদা ও লিয়নকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালে তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, বাড়িটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন মালিকানা সংক্রান্ত বিরোধ রয়েছে।

এ সংক্রান্তে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত শ্যামলী হাউজিংয়ে হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে চাপাতি ও দেশীয় অস্ত্র হাতে মুখোশধারী সন্ত্রাসীরা হামলা করতে দেখা যায়।

কাফরুলে তেল কম দেওয়ায় পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন

ডিএমপির এসআরইউর পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ারের দুই দিনের রিমান্ড

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

নিউগিন প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেপ্তার ১৪

রাজধানীর নতুন বাজারে বাসে আগুন