হোম > রাজধানী > অপরাধ

হাজারীবাগে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ।

শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো-হাসানুল্লাহ পায়েল (২৪), মো. রফিকুল ইসলাম (৪১) ও মো. আব্দুর কাদের (৩৮)।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত আনুমানিক ১০ টা ১০ মিনিটে হাজারীবাগ থানার সিকদার রিয়েল এস্টেট ৮ নম্বর গলির একটি বাসায় অভিযান পরিচালনা করে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ভাসমান থেকে হাজারীবাগ থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার–উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা