হোম > রাজধানী > অপরাধ

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গতকাল মঙ্গলবার থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. আহসানুল্লাহ, সানী, মো. শরিফ, হরি কমল বর্মন, সিয়াম, রুহুল আমিন, ফয়সাল, সালমান, মো. মহসিন, আতিক আসলাম, মো. হানিফ, মো. নাহিদ, মো. আশিক, মো. সাব্বির, মো. পারভেজ, মো. রাসেল মিয়া, মো. মোকছেদুল ইসলাম, মো. রঞ্জু মিয়া, মো. আকরাম, মো. সুমন, মো. নোমান, হেলাল উদ্দিন, মুক্তি হাজরা, মাসুদুর রহমান, মো. মনির হোসেন (৩৭), ফুহাদ ইসলাম, নকুল চন্দ্র শীল, মো. রিপুল ইসলাম, নাজমুল হোসেন, মো. মুকুল মিয়া, মো. শহিদ মিয়া, মো. রতন মিয়া, মো. খায়রুল ইসলাম, মো. মনির হোসেন (২৭), কিরন, জোবায়ের, মো. বাপ্পি হোসেন, সাগর, মো. মঞ্জুরুল ইসলাম, মো. রাকিব হোসেন, মো. কাওসার ও মো. রুহুল আমিন (৩৬) রয়েছেন।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ পুরিয়া গাঁজা ও পাঁচ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানিয়েছেন, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নারী সেজে বন্ধুত্বের মাধ্যমে ধর্ষণই ছিল রাব্বির নেশা, অবশেষে গ্রেপ্তার

রাজধানীতে মায়ের সামনেই কলেজছাত্রী মেয়েকে কুপিয়ে হত্যা

বিমানবন্দরে স্বর্ণ ও ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

কারওয়ান বাজারে চাঁদাবাজদের হামলায় ৫ ব্যবসায়ী রক্তাক্ত, আহত

ঢামেকে শিশু অপহরণ, মুক্তিপণ চক্রের আরেক সদস্য গ্রেপ্তার

অপহৃত শিশু ফুজাইল উদ্ধার, ১৪ ঘণ্টায় গ্রেপ্তার অপহরণকারী

বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার

সোহরাওয়ার্দী হাসপাতালে চুরির চেষ্টা নস্যাৎ, আহত আনসার সদস্য