হোম > রাজধানী > অপরাধ

রাজধানীতে ঋণগ্রস্ত শ্রমজীবীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর মুগদা এলাকায় ঋণ ও পারিবারিক নানা সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে মো. শহীদ মিয়া (৪৬) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উত্তর মাণ্ডা বড় পাড়া এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খবর পেয়ে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মোমেন মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শহীদ মিয়া সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভাটরাই গ্রামের ওয়াহেদ আলী ও খোদেজা বেগমের ছেলে। তিনি পরিবারসহ মুগদার উত্তর মাণ্ডা এলাকায় বসবাস করতেন এবং পেশায় রিকশাচালক ছিলেন। তার পরিবারে পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে।

নিহতের ছেলে মাজেদুল ইসলাম ফয়সাল জানান, গভীর রাতে পরিবারের অগোচরে নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তার বাবা। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে পরিবারের বরাতে জানা গেছে, সংসারের অভাব-অনটন, ঋণের চাপ এবং পারিবারিক বিভিন্ন সমস্যায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শহীদ মিয়া। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

যাত্রাবাড়ীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৬

নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার

ঈদ সামনে রেখে রাজধানীতে অবৈধ মদ মজুত, গ্রেপ্তার ২

সুপ্রিম কোর্টের পাশে পরিত্যক্ত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৯

সায়েদাবাদে মাদকবিরোধী অভিযান, ইন্সপেক্টর গুলিবিদ্ধ

‘মুজিবপ্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে মহিলা আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮

শান্তিনগরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার