হোম > রাজধানী > অপরাধ

রাজধানীতে বিএনপি নেতা শফিকুর রহমান গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর ঢাকা মহানগরীতে দুষ্কৃতিকারীর গুলিতে বিএনপির এক নেতা আহত হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং মলের বিপরীতে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত শফিকুর রহমান জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়েছে।

কে বা কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, শফিকুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সিদলাই এলাকায়। তার বাবার নাম মফিদুল ইসলাম।

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার