হোম > রাজধানী > অপরাধ

রাজধানীতে দুই লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিম

আমার দেশ অনলাইন

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে উদ্ধার হাওয়া দুই লাশের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

শনিবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার এসআই তৌফিক হাসান জানান, দুপুরে হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাতে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। তাদের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নেতানিয়াহুর চুল-মেকআপ ও সাজসজ্জায় ইসরাইলের ব্যয় ৪ লাখ ৭০ হাজার ডলার

মোংলায় গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

গাজা নিয়ে আত্মপ্রশংসায় ট্রাম্প, বললেন ‘দারুণ কাজ করেছি’

চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ

সৌদি তেল পাইপলাইনে হামলা নিয়ে ইরানকে দায়ী করলেন ট্রাম্প

ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

নারীর উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

কার্টন খুলতেই আঁতকে উঠল পুলিশ, মিলল ছয় টুকরো লাশ

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি