হোম > রাজধানী > অপরাধ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা পিনু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

বিএম হারুন-অর রশিদ পিনু

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সহ-সভাপতি বি এম হারুন-অর রশিদ পিনুকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা, যৌথ বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদরের কানাইপুর এলাকায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাড়ির মালিকের উপস্থিতিতে তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার বিএম হারুন-অর রশিদ পিনুর বয়স ৫২ বছর। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পিনু আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যুবলীগ ও তাঁতী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

রাজধানীর রমনা ও কারওয়ান বাজারে অভিযান, গ্রেপ্তার ১০

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু

ঢাকা ক্লাবের সামনে থেকে আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

রাজধানীর সনি সিনেমা হলের সামনে বাসে অগ্নিসংযোগ

হাতিরঝিলে বুকে-পায়ে গুলিবিদ্ধ যুবক, হাসপাতালে ভর্তি

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখাল পুলিশ

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

ককটেল বিস্ফোরণে ঢাবির কর্মচারী আহত, ঢামেকে ভর্তি

নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার