হোম > রাজধানী > অপরাধ

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

স্টাফ রিপোর্টার

স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে করপোরেশনের রাজস্ব ও প্রকৌশল বিভাগের সার্বিক সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে রাস্তার দুই পাশের সব ধরনের অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয়। একই সঙ্গে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স ও সাইনবোর্ড কর পরিশোধ করা হয়েছে কি না এবং ফুটপাতে অবৈধভাবে কোনো সাইনবোর্ড বা মালামাল রাখা হয়েছে কি না, তা যাচাই করা হয়।

এ ছাড়া বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও ভবনের এসি (AC)-র পানি ফুটপাতে ফেলে কৃত্রিম জলাবদ্ধতা এবং এডিস মশার লার্ভা সৃষ্টির ঝুঁকির বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে ভুয়া ট্রেড লাইসেন্স প্রদর্শন এবং সিটি করপোরেশনের নিয়ম লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

জনস্বার্থে ও নগরবাসীকে সুশৃঙ্খল ফুটপাত উপহার দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

বিয়ের তিন মাসের মাথায় কদমতলীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রাজধানীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

সংসদের সামনে শিক্ষিকা হত্যা, আরো দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না, প্রয়োজনে অস্ত্র প্রয়োগ হবে