হোম > রাজধানী > অপরাধ

ধানমন্ডিতে দিনের আলোয় ৩৯ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ৩

আমার দেশ অনলাইন

রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল (৪১) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের আরও দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। আটক অপর দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছিল।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের পর ভুক্তভোগী তাদের পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিটকে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে পিস্তলসহ আটক করেন।

খবর পেয়ে ৯৯৯ থেকে ধানমন্ডি থানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মজিবুর রহমান। পরে পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

পরে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েলকে আটক করে।

পুলিশ জানায়, জুয়েলকে জিজ্ঞাসাবাদের পর ধানমন্ডি থানার কয়েকটি দল এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে একই চক্রের আরও দুজনকে আটক করে।

ছিনতাইয়ের ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং লুট হওয়া ৩৯ লাখ টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

এসআর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ২২ সেপ্টেম্বর

বাঁশখালীতে দেড় হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর নতুন বার্তা

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ইসলামী ঐক্য জোট নেতাদের সাক্ষাৎ

শিশু ও নারীদের লাশও আটকে রেখেছে ইসরাইল, মানবিক সংকটে বিপর্যস্ত ফিলিস্তিন

লালমনিরহাটে তীব্র লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন

ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

ত্রিশালে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু, আহত চারজন

পূজার আগেই হামলা করতে পারে পাকিস্তান, শঙ্কায় ভারত

সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ