হোম > রাজধানী > অপরাধ

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর ওয়ারী'র জয়কালী মন্দির এলাকায় ব্যাটারি চালিত রিকশা ভ্যানগাড়ি উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি উল্টে যাওয়া ওই ভ্যানের চালক ছিলেন।

সোমবার ওয়ারী থানার জয় কালী মন্দির এলাকায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে গুরুতর আহত হন চালক রফিকুল। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা ভ্যানচালক রফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুতগতিতে ভ্যান চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সেটির নিচে চাপা পড়েন চালক রফিকুল। পরে হাসপাতালে নিলে মারা যান তিনি।

রফিকের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। রাজধানীর মগবাজার আমতলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

কাফরুলে তেল কম দেওয়ায় পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন

ডিএমপির এসআরইউর পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ারের দুই দিনের রিমান্ড

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

নিউগিন প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেপ্তার ১৪

রাজধানীর নতুন বাজারে বাসে আগুন