হোম > রাজধানী > অপরাধ

ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেপ্তার ২৭

স্টাফ রিপোর্টার

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, অভিযান বংশালে চারজন, কলাবাগানে চারজন, শেরেবাংলা নগরে তিনজন এবং মুগদা থানা এলাকায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বংশাল থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিজানুর রহমান (৩০), মো. শহীদ চান (৫৫), রনজিত কুমার সূত্রধর ও মো. জাকির হোসেন। কলাবাগান থানার অভিযানে গ্রেপ্তাররা হলেন মো. আলিফ চকদার (১৯), মো. ইমন (২৬), রমজান (২০) ও মো. জাকারিয়া ইসলাম আগুন (২২)।

তাছাড়া শেরেবাংলা নগর থানার অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সুয়েফ হোসেন সাঈফ (২০), মো. সজিব রহমান (২৬) ও মো. মাহবুবুর রহমান।

এছাড়া মুগদা থানা এলাকায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামসুল আলম কুট্টি (৩২), নিয়ামুল হুদা কাকন (২০), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. সামসুল আলম (৪০), মো. সাকিব উদ্দিন (১৮), রুবেল (১৮), মো. বিল্লাল মিয়া (৩৬), আমির হোসেন (৪২), মো. সোহাগ (৩৫), মো. চাঁন মিয়া (৩৫), মো. আলমগীর (২৮), আলী হোসেন (৩৪), মো. শাহাদাৎ (২৮), মো. মারুফ হোসেন (৩০), মো. নাজির হোসেন (৩৫) ও মো. ইমন (২১)।

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা