হোম > রাজধানী > অপরাধ

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগ এলাকায় এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মনোয়ার হোসেন ভাষান (৪৮)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনোয়ার হোসেন ভাষান চর্বি ও চামড়ার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি হাজারীবাগের গোল্ডেন সিটি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তার বাবার নাম কাজী আলিউজ্জামান।

মৃতের ছোট ভাই দেলোয়ার হোসেন আরজু জানান, রাতে সবার অগোচরে নিজ কক্ষের বারান্দায় কাঠের দরজার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন মনোয়ার। পারিবারিক কলহ ও ব্যাবসায়িক ক্ষতির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

রাজনৈতিক কারণে অ্যাকশনে যেতে পারেনি পুলিশ

শ্যামলী হাউজিংয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

সালমান মুক্তাদিরের স্টুডিও ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা গুরুতর ফৌজদারি অপরাধ

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া দুই শিশুর লাশ উদ্ধার

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিকের মৃত্যু

ধানমন্ডি লেকে ভাসছিল কনসালটেন্টের লাশ, পকেটের এনআইডিতে মিলল পরিচয়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

বিয়ের তিন মাসের মাথায় কদমতলীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১