হোম > রাজধানী > অপরাধ

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় বাবুল হাওলাদার সাগর (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায়। তিনি যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় বসবাস করতেন এবং স্ত্রী ও দুই সন্তানের জনক ছিলেন।

বুধবার সকাল সাড়ে ৫টার দিকে কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাবুল হাওলাদারকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ।

তিনি জানান, কাজলা টোলপ্লাজার অদূরে ব্যাটারিচালিত অটোরিকশার যান্ত্রিক ত্রুটি সারানোর সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তিন কর্মীকে পিটিয়ে আহত, সরঞ্জাম লুট

রাজধানীতে বাসায় ঢোকার আগ মুহূর্তে ছিনতাইয়ের শিকার দুই নারী

কলাবাগানে ছোট ভাইয়ের লোহার আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীর নর্দ্দায় ইসলাম পরিবহনের বাসের ধাক্কায় নিহত ৪

আওয়ামী মেম্বার রফিকুলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে ঘাতক রানা

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের পোস্টারসহ যুবক গ্রেপ্তার

রাজধানীতে কাপড় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে হত্যা

রাজধানীতে পুলিশের ওপর হামলাকারী সেই ছিনতাইকারীরা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলাকারী সেই ছিনতাইকারীরা গ্রেপ্তার