হোম > রাজধানী > অপরাধ

বসুন্ধরা এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাহমুদা আক্তার জেরিন (২৭) নামে ওই শিক্ষার্থী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এআইইউবি) পড়াশোনা করতেন।

বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের ২ নম্বর রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অন্যান্য শিক্ষার্থীদের উপস্থিতিতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় জেরিনের মরদেহ দেখতে পান তারা। তিনি ওই ফ্ল্যাটে ভাড়া থেকে পড়াশোনা করতেন।

পুলিশ জানায়, সহপাঠীদের বরাত দিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেরিন হতাশায় ভুগছিলেন এবং ধূমপান করতেন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন। তবে এ ঘটনায় অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

জেরিন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার টাটোয়ারী গ্রামের খোরশেদ আলী ও জহুরা বেগমের মেয়ে।

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান