হোম > রাজধানী > অপরাধ

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে কবির হোসেন (৩২) নামে সোনালী ব্যাংকের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক সুমন মিয়া (২৪) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের রুমমেট পবন চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার রাতে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে কবির ও সুমন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কবিরকে প্রাইম হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শুক্রবার সকালে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সরকার বলেন, কবিরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

নিহত কবির হোসেনের বাড়ি মতিঝিলের গোপীবাগে। তার বাবার নাম মো. নূর ইসলাম।

রাজধানীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

সংসদের সামনে শিক্ষিকা হত্যা, আরো দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না, প্রয়োজনে অস্ত্র প্রয়োগ হবে

জজ কোর্টের আইনজীবীর অর্ধগলিত লাশ, ঘটনাস্থল পরিদর্শনে সিআইডি

রাজধানীতে দুই লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিম

ডিএনসিসিতে ওয়াকিটকি কেনায় দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু