হোম > রাজধানী > অপরাধ

যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে তরুণ নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটিপল্লী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি পাতিল তৈরির কারখানায় কাজ করতেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। তিনি পরিবার নিয়ে সিটিপল্লী এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মৃত আব্দুর রশিদ।

নিহতের ভগ্নিপতি বাদশা জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে বাসার অদূরে ওয়াসা গেট এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বুকে গুলিবিদ্ধ হয়। পরে তাকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে আসামি

কদমতলীতে ৫২০০ পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ১

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৭৭

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

বনশ্রীতে পাকিস্তানি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

খিলক্ষেত ও মিরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪