হোম > রাজধানী > অপরাধ

দক্ষিণ কেরানীগঞ্জে ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড নিহত

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। নিহত আহমেদ পানগাঁও এলাকার বাসিন্দা। তিনি মৃত নসা দেওয়ানের ছেলে। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের মেয়ের জামাই মো. পিন্টু জানান, তার শ্বশুর আহমেদ দেওয়ান ভোরে বাসা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে ডিউটিতে যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় পেটের বাম পাশে ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার